+880 1338-431809

Professional Video Editing (Evening)

Description

আজকের ডিজিটাল যুগে ভিডিওই যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুধু ইউটিউবেই প্রতি ঘন্টায় আপলোড হয় প্রায় ৩০,০০০ ঘণ্টা ভিডিও, আর ফেসবুকে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখা হয়। এই বিশাল পরিমাণ কনটেন্টই প্রমাণ করে - ভিডিও ইন্ডাস্ট্রি এখন বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল সেক্টরগুলোর একটি। এই বিশাল কনটেন্ট ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত বাড়ছে ভিডিও প্রডাকশন ভিডিও এডিটিংএর চাহিদা।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চলচ্চিত্র, টেলিভিশন, বিজ্ঞাপন, কর্পোরেট ব্র্যান্ডিংসব ক্ষেত্রেই দক্ষ ভিডিও এডিটরের চাহিদা এখন আকাশছোঁয়া। তবে শুধু সফটওয়্যার জানা আজ আর যথেষ্ট নয়। সফল ভিডিও এডিটর হতে হলে লাগবে সৃজনশীল গল্প বলার দক্ষতা, প্রযুক্তিগত পারদর্শিতা এবং এআই-চালিত টুলস ব্যবহারের দক্ষতা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে হয়ে উঠতে পারেন একজন দক্ষ ও সৃজনশীল ভিডিও এডিটর।

🟧 এই কোর্সে আপনি যা যা শিখতে পারবেন:

✅ Adobe Premiere Pro ও CapCut Pro

✅ ভিডিও এডিটিং সফটওয়্যারের বেসিক থেকে অ্যাডভান্স টুলস ব্যবহার আয়ত্ত করবেন।

✅ ট্রানজিশন, টেক্সট অ্যানিমেশন ইফেক্ট এর ব্যবহার শিখবেন। 

✅ কালার গ্রেডিং ইফেক্ট দিয়ে ভিডিওকে আরও আকর্ষণীয় করতে পারবেন।

✅ অডিও ভিজ্যুয়ালের নিখুঁত সমন্বয় করতে শিখবেন।

✅ সোশ্যাল মিডিয়া ভিডিওর জন্য ট্রেন্ডি এডিটিং শিখবেন।

✅ ফ্রিল্যান্সিং  রিমোট ওয়ার্কের জন্য প্রস্তুত হবেন।

✅ প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত পুরো প্রক্রিয়া শিখবেন।

 শর্ট ফিল্মনাটকনিউজ ভিডিও, ডকুমেন্টারি, শর্টরিল, ফেসবুক ও  ইউটিউব কনটেন্ট তৈরি করতে পারবেন।

Syllabus

◉ Introduction to Video Editing, Video Editing Language 

◉ Editing Software Interface-Adobe Premiere Pro

◉ Editing Software Interface-CapCut Pro

◉ Explaining Shot, Shot Theory & Shot Division for good content creation 

◉ Footage Cutting, Video Tools, Audio Tools, Transition etc. 

◉ Video Effects, Chroma, Tricks Photography etc. 

◉ Titling: Text Animation & Motion with Video & Still  

◉ Colour Theury, Colour Correction & Colour Grading 

◉ Explaining Sound & Music, Audio Editing, Audio Balance Etc. 

◉ Project: Shorts, Reels, Full Content & Export for different digital platforms with Facebok-YouTube    

◉ Project : News Editing & Overall News Concept 

◉ Project: Song Editing and Overall Concept  

◉ Project: Drama Editing and Overall Concept  

◉ Project: Edit Short Documentary with Voice & Music 

◉ Review & Project Submission 

Frequently Asked Questions

না। সাধারণ ল্যাপটপ বা স্মার্টফোন দিয়েই আপনি অনায়াসে কোর্সটি করতে পারবেন।

অবশ্যই। এই কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা, যাতে একদম শূন্য থেকে শুরু করেও যে কেউ সহজে শিখতে পারে।

কোর্সের Enroll Now বাটনে ক্লিক করে Billing Address পূরণ করে Place order-এ গিয়ে পেমেন্ট করতে হবে।

Course Features
  • 👥 Enrolled : 114 students
  • 📁 Course Name: Professional Video Editing (Evening)
  • 👤 Instructor : Partha Prathim
Price: 4450 Tk
ENROLL COURSE

Our Mentor Partha Prathim

পার্থ প্রতীম একজন অভিজ্ঞ ভিডিও এডিটর, যিনি টেলিভিশন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে পেশাদারভাবে কাজ করে আসছেন।  তিনি কর্ম জীবনে বাংলাদেশের অন্যতম শীর্ষ দুটি টেলিভিশন চ্যানেল - বৈশাখী টেলিভিশন এবং আরটিভিতে  ইন-চার্জ ভিডিও এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও টেকনিক্যাল দক্ষতা অসংখ্য সফল প্রযোজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তার উল্লেখযোগ্য কাজের পরিধি বিস্তৃত—সোশ্যাল মিডিয়া কনটেন্ট, চলচ্চিত্র , টিভি নাটক, ডকুমেন্টারি, ম্যাগাজিন অনুষ্ঠান এবং টেলিভিশন কমার্শিয়াল (TVC) সহ বিভিন্ন ফরম্যাটে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। প্রতিটি কাজেই গল্প বলার ক্ষমতা, টাইমিং এবং ভিজ্যুয়াল রিদম সম্পর্কে তার গভীর বোঝাপড়ার প্রতিফলন দেখা যায়।

ভিডিও এডিটিংয়ের পাশাপাশি পার্থ প্রতীম এর  রয়েছে শাস্ত্রীয় সংগীতে চার বছরের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, যা তার সাউন্ড ডিজাইন ও অডিও সিঙ্ক্রোনাইজেশনের দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে। টেকনিক্যাল দক্ষতা ও শিল্পীসত্তার অনন্য সমন্বয় তাকে ভিজ্যুয়াল মিডিয়া জগতের একজন অনুপ্রেরণাদায়ক পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে উইজার্ড একাডেমিতে তিনি তার জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, গড়ে তুলছেন আগামী প্রজন্মের দক্ষ ও আত্মবিশ্বাসী ভিডিও এডিটর এবং মিডিয়া প্রফেশনাল।

Mentor Image
ক্লাস শুরুর তারিখ:

১৫ আগস্ট, শনিবার, ২০২৬

ক্লাস শুরুর সময়:

সন্ধ্যা ৬.০০-৮.০০, শুক্রবার ও শনিবার

ক্লাস এর সংখ্যা:

মোট ক্লাস ২৪টি, ২মাস

" শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পৃথিবীকে পরিবর্তন করতে পারো "

নেলসন ম্যান্ডেলা

Connected With Us

শিক্ষার্থীদের চোখে Wizard Academy

★★★★★

উইজার্ড একাডেমি শুধু কোর্স নয়, এটি গড়ে তোলে স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত পেশাদার।

User সৈকত হাসান ” ”
★★★★★

উইজার্ড একাডেমি আমাকে দিয়েছে বাস্তব দক্ষতা ও অনুপ্রেরণা, যা তৈরি করেছে সফলতার পথের ভিত্তি।

User শিরিন সুলতানা ” ”
★★★★★

আমার সাফল্যের গল্প শুরু হয়েছে উইজার্ড একাডেমি থেকে—এখানকার কোর্স দিয়েছে বাস্তব দক্ষতা ও অনুপ্রেরণা।

User বিজয় ” ”
★★★★★

উইজার্ড একাডেমি আমাকে দিয়েছে বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস। দক্ষ ট্রেনিং ও সহায়তায় আজ আমি আত্মবিশ্বাসের সঙ্গে গড়ে তুলছি নিজের ক্যারিয়ার।

User শিহাব মাহমুদ ” ”
★★★★★

অনলাইন কোর্সের ভিড়ে উইজার্ড একাডেমির কোর্সই বদলে দিয়েছে আমার জীবন—এখান থেকেই শুরু হয়েছে সাফল্যের পথ।

User নুসরাত অন্তরা ” ”

0.0

Rated 0.0 out of 0 Ratings